Logo

জুমার নামাজের সময় ভয়াবহ বিস্ফোরণ, বেড়েই চলেছে নিহতের সংখ্যা!

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:৪৭
জুমার নামাজের সময় ভয়াবহ বিস্ফোরণ, বেড়েই চলেছে নিহতের সংখ্যা!
ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জুমার নামাজের সময় একটি ইমামবাড়ায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তাৎক্ষণিকভাবে অন্তত ১৫ জন নিহত হয়েছেন এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, শুক্রবার ইসলামাবাদের তারালাই এলাকায় এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে পুলিশ ও উদ্ধারকারী সংস্থার এক হাজারেরও বেশি সদস্য ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি পুলিশের মুখপাত্র তকি জাওয়াদ জানান, বিস্ফোরণের প্রকৃতি এখনো নিশ্চিত নয়। এটি আত্মঘাতী হামলা নাকি পূর্বে পুঁতে রাখা বোমা, তা নির্ধারণে ফরেনসিক দল কাজ করছে।

বিজ্ঞাপন

বিস্ফোরণের ঘটনায় ইসলামাবাদের পলিক্লিনিক হাসপাতাল, পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) এবং সিডিএ হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

পিআইএমএস-এর নির্বাহী পরিচালকের (ইডি) নির্দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে দ্য ডনকে নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

হাসপাতাল সূত্র জানায়, প্রধান জরুরি বিভাগ, অর্থোপেডিক বিভাগ, বার্ন সেন্টার এবং নিউরোলজি বিভাগগুলো সম্পূর্ণভাবে সক্রিয় করা হয়েছে। আহতদের দ্রুত পিআইএমএস ও পলিক্লিনিক হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ১১ নভেম্বর ইসলামাবাদের জি-১১ এলাকায় একটি জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে আত্মঘাতী বিস্ফোরণে ১২ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়। এর তিন মাসেরও কম সময়ের মধ্যে আবারও এ ধরনের হামলার ঘটনায় নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: দ্য ডন

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD