Logo

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক, জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:২৪
যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক, জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জেনেভায় পৌঁছেছেন, যেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ওয়াশিংটন ইসলামিক প্রজাতন্ত্রের ওপর চাপ অব্যাহত রাখার পাশাপাশি আলোচনাকেও গুরুত্ব দিচ্ছে।

বিজ্ঞাপন

তেহরান জানিয়েছে, ওমানের মধ্যস্থতায় মঙ্গলবার ‘পরোক্ষ’ আলোচনার আয়োজন করা হয়েছে। তবে ওয়াশিংটন আগে থেকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম এবং আঞ্চলিক প্রক্সি সমর্থনের মতো বিষয়গুলো নিয়ে আলোচনার চাপ দিয়েছে।

গত জুনে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের বোমা হামলার পর পূর্ববর্তী আলোচনা ব্যর্থ হওয়ার পর এই মাসে তেহরান ও ওয়াশিংটন পুনরায় আলোচনা শুরু করেছে। পারমাণবিক পর্যবেক্ষকরা জুনে সর্বশেষ রিপোর্টে ইরানের ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ৪০০ কিলোগ্রামের বেশি উল্লেখ করেছিলেন।

বিজ্ঞাপন

ইরানের রাষ্ট্রীয় আইআরআইবি চ্যানেল জানায়, আরাঘচি একটি কূটনৈতিক ও বিশেষজ্ঞ প্রতিনিধি দলের নেতৃত্বে জেনেভায় পৌঁছেছেন। তিনি সুইস ও ওমানি প্রতিপক্ষের পাশাপাশি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি এবং অন্যান্য আন্তর্জাতিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।

রোববার হোয়াইট হাউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের রাষ্ট্রদূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জেয়ারড কুশনারকে এই আলোচনায় পাঠিয়েছে।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত-রাভানচি বলেছেন, “ওয়াশিংটন যদি ইসলামী প্রজাতন্ত্রের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এবং আন্তরিকতা দেখায়, তবে আমরা ইউরেনিয়ামের মজুত নিয়ে আপসের কথা বিবেচনা করতে পারি।” তিনি আরও বলেন, “আমরা যদি তাদের পক্ষ থেকে আন্তরিকতা দেখি, তবে চুক্তিতে পৌঁছানোর পথে অগ্রগতি সম্ভব।”

বিজ্ঞাপন

আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই আলোচনা মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে এবং পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD