ইরানে একদিনে ১২০০টির বেশি বোমা নিক্ষেপের দাবি ইসরায়েলের

ইসরায়েলি বিমান বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে গত ২৪ ঘণ্টায় ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ১ হাজার ২০০টির বেশি গোলাবারুদ নিক্ষেপ করা হয়েছে। এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
বিজ্ঞাপন
ইসরায়েলের দাবি, সামরিক ও কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়েছে। তবে ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশ–এর মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়েও হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। ওই হামলায় অন্তত ১৪৮ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, স্কুলে হামলায় বহু নিরীহ শিশু প্রাণ হারিয়েছে এবং এ ঘটনার জবাব দেওয়া হবে।
বিজ্ঞাপন
ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করেছে। তবে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সূত্র: আলজাজিরা








