Logo

ইরানের স্কুলে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১৪৮

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ মার্চ, ২০২৬, ১৫:২২
ইরানের স্কুলে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১৪৮
ছবি: সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৯৫ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

রবিবার (১ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরার।

উল্লেখ্য, পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনা ভেঙে যাওয়ার পর ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ব্যাপক আকাশ হামলা শুরু করে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোর থেকে শুরু হওয়া এ অভিযানে এখন পর্যন্ত দেশটির ৩১টি প্রদেশের মধ্যে ২০টির বেশি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

হামলায় বিশেষভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি–এর কার্যালয় এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান–এর বাসভবন। এছাড়া মন্ত্রী ও সামরিক শীর্ষ কর্মকর্তাদের আবাসন, প্রতিরক্ষা ও গোয়েন্দা মন্ত্রণালয়ের স্থাপনাসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় মার্কিন ও ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD