Logo

ইরানের ইউরেনিয়াম ফেরত পেতে দীর্ঘ প্রক্রিয়া লাগবে: ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২১ এপ্রিল, ২০২৬, ১২:৫৫
ইরানের ইউরেনিয়াম ফেরত পেতে দীর্ঘ প্রক্রিয়া লাগবে: ট্রাম্প
ছবি: সংগৃহীত

ইরানের ইউরেনিয়াম পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রকে দীর্ঘ ও জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, আগের সামরিক অভিযানের কারণেই এ কাজ এখন আরও কঠিন হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ২০২৫ সালের জুনে পরিচালিত ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর সময় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ব্যাপকভাবে ধ্বংস করা হয়। ফলে সেখানে থাকা ইউরেনিয়াম পুনরুদ্ধারে সময়সাপেক্ষ ও জটিল প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

২০২৫ সালের ৬ জুন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এক বিবৃতিতে জানায়, ইরানের কাছে প্রায় ৪০০ কেজি ইউরেনিয়াম রয়েছে, যার বিশুদ্ধতা ৬০ শতাংশ। এটি ৯০ শতাংশে উন্নীত হলে তা দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব।

বিজ্ঞাপন

এর ছয় দিন পর ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান চালায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে। পরবর্তীতে যুক্তরাষ্ট্রও ‘অপারেশন মিডনাইট হ্যামার’ শুরু করে। প্রায় ১২ দিনব্যাপী এসব অভিযানে ইরানের পারমাণবিক অবকাঠামোর বড় অংশ ধ্বংস হলেও ইউরেনিয়ামের মজুত পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি।

পরবর্তীতে ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন সামরিক তৎপরতার অন্যতম লক্ষ্য ছিল ইরানের ইউরেনিয়াম নিয়ন্ত্রণে নেওয়া।

সূত্র: এএফপি, আনাদোলু এজেন্সি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD