Logo

ট্রাম্প-নেতানিয়াহু সীমা অতিক্রম করেছেন, চরম মূল্য দিতে হবে: ইরানের স্পিকার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ মার্চ, ২০২৬, ১৫:২৯
ট্রাম্প-নেতানিয়াহু সীমা অতিক্রম করেছেন, চরম মূল্য দিতে হবে: ইরানের স্পিকার
ছবি: সংগৃহীত

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক ভিডিও বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু–এর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ওই বার্তায় তিনি বলেন, ট্রাম্প ও নেতানিয়াহু ‘সীমারেখা অতিক্রম করেছেন’ এবং এর জন্য তাদের চরম মূল্য দিতে হবে।

বিজ্ঞাপন

রেকর্ড করা বক্তব্যে গালিবাফ দাবি করেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ইরান প্রস্তুত রয়েছে। এমনকি ‘ইমাম খামেনি শহীদ হওয়ার পরের পরিস্থিতি’ নিয়েও পরিকল্পনা করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এই হামলায় তেহরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মেয়ে, জামাই ও নাতিও নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, খামেনির একজন পুত্রবধুও হামলায় প্রাণ হারিয়েছেন। ইরানের আইআরজিসির বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে দায়িত্ব পালনরত অবস্থায় নিজের কার্যালয়ে নিহত হন আলী খামেনি। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় খামেনির মেয়ে, জামাতা এবং নাতনিও নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

এদিকে রাষ্ট্রীয় টেলিভিশন খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করে দেশে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD