Logo

সৌদি আরবে নতুন করে বিস্ফোরণ, ওমান উপকূলে তেলবাহী জাহাজে হামলা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ মার্চ, ২০২৬, ১৫:৪১
সৌদি আরবে নতুন করে  বিস্ফোরণ, ওমান উপকূলে তেলবাহী জাহাজে হামলা
ছবি: সংগৃহীত

সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, পূর্ব রিয়াদের বিভিন্ন এলাকায় বাসিন্দারা একাধিক জোরালো বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং আকাশে ধোঁয়ার ক্যালো উঠতে দেখেছেন। এএফপি জানিয়েছে, তাদের নিজস্ব প্রতিনিধিরাও বিস্ফোরণের শব্দ প্রত্যক্ষ করেছেন।

বিজ্ঞাপন

এদিকে ওমান উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ওমানের সামুদ্রিক নিরাপত্তা কেন্দ্র জানিয়েছে, পালাউ পতাকাবাহী তেল ট্যাঙ্কার স্কাইলাইটে মুসানদাম উপকূল থেকে প্রায় পাঁচ নটিক্যাল মাইল দূরে হামলা চালানো হয়।

হামলায় চারজন আহত হয়েছেন। জাহাজের ২০ জন ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তাৎক্ষণিকভাবে হামলার ধরন বা দায়ীদের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিজ্ঞাপন

এর আগে ওমানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দেশের ডুকম বন্দরে দুটি ড্রোন হামলা চালানো হয়। এতে একজন বিদেশি শ্রমিক আহত হন।

সাম্প্রতিক এসব ঘটনার কারণে উপসাগরীয় অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD