ইরান থেকে ছোড়া ৪৫টি ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে বাহরাইন

ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মধ্যে ৪৫টি ক্ষেপণাস্ত্র এবং ৯টি ড্রোনকে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করেছে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন, যা যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ মিত্র।
বিজ্ঞাপন
বাহরাইনের ন্যাশনাল কমিউনিকেশন সেন্টার জানিয়েছে, শক্তিশালী এয়ার ডিফেন্স ব্যবস্থার মাধ্যমে এসব হামলা আটকানো সম্ভব হয়েছে। তবে সবগুলোকে ধ্বংস করা যায়নি, কিছু ক্ষেপণাস্ত্র ফাঁকফোকরের কারণে আঘাত হানতে সক্ষম হয়েছে।
ক্ষেপণাস্ত্রের আঘাতে রাজধানী মানামা–এর আন্তর্জাতিক বিমানবন্দর, ক্রাউন প্লাজা হোটেল এবং মানামা ও পার্শ্ববর্তী শহর মুহাররাকের তিনটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
বাহরাইন মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিট সদর দপ্তরের কেন্দ্র হিসেবে ব্যবহৃত। এই ফ্লিট পারস্য উপসাগর, লোহিত সাগর, আরব সাগর এবং ভারত মহাসাগরের কিছু অংশের দায়িত্বে রয়েছে।
সূত্র: বাহরাইন ন্যাশনাল কমিউনিকেশন সেন্টার








