Logo

সাইপ্রাসে ব্রিটিশ সেনাদের লক্ষ্য করে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ মার্চ, ২০২৬, ১৬:৪৯
সাইপ্রাসে ব্রিটিশ সেনাদের লক্ষ্য করে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
ছবি: সংগৃহীত

ইরান থেকে সাইপ্রাসের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলে। সাইপ্রাসে বর্তমানে হাজারো ব্রিটিশ সেনা মোতায়েন রয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ক্ষেপণাস্ত্র দুটি সরাসরি সাইপ্রাসকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল—এমনটি তারা মনে করছেন না। তবে একটি শাসনব্যবস্থা গোটা অঞ্চলে যে আক্রমণাত্মক তৎপরতা চালাচ্ছে, তা থেকে বাস্তব ও ক্রমবর্ধমান হুমকি তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, শনিবার ইরানের হামলার কিছু ক্ষেপণাস্ত্র বাহরাইনে অবস্থানরত ব্রিটিশ সেনাদের কয়েকশ গজ (কয়েকশ মিটার) দূরত্বে আঘাত হানে।

বিজ্ঞাপন

এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৭ ঘাঁটিতে হামলার ঘোষণা দিয়েছে ইরান। ইরানি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর বরাতে রাষ্টীয় সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে তারা এ অঞ্চলে ষষ্ঠ ধাপের হামলা চালাচ্ছে।

আইআরজিসি দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোতে বৃহৎ পরিসরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ২৭টি ঘাঁটি, ইসরায়েলের তেল নফ এয়ারবেস, তেল আবিবের হাকিরিয়া এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর এবং একই শহরের একটি বড় প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD