Logo

একদিনের ব্যবধানে মধ্যপ্রাচ্যের ১০ দেশে ইরানের হামলা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ মার্চ, ২০২৬, ১১:৩৪
একদিনের ব্যবধানে মধ্যপ্রাচ্যের ১০ দেশে ইরানের হামলা
ছবি: সংগৃহীত

মার্কিন-ইসরায়েলি যৌথ সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’র জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে ব্যাপক পাল্টা হামলা চালিয়েছে ইরান। রুশ সংবাদ সংস্থা তাস-এর হিসাব অনুযায়ী, এক দিনের মধ্যে ইসরায়েলসহ অঞ্চলের অন্তত ১০টি দেশ এ প্রতিশোধমূলক অভিযানের আওতায় এসেছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে বা যেখান থেকে ইসরায়েলি কার্যক্রম পরিচালিত হয়, সেসব স্থানকে প্রধান লক্ষ্যবস্তু করা হয়েছে।

আক্রান্ত দেশগুলোর মধ্যে রয়েছে—ইসরায়েল (প্রধান লক্ষ্য হিসেবে সেখানে ব্যাপক বিমান হামলার দাবি করা হয়েছে), বাহরাইন, জর্ডান, ইরাক, কাতার, কুয়েত, ওমান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত।

বিজ্ঞাপন

এ ছাড়া সিরিয়ার রাজধানী দামেস্কে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রের বরাতে জানানো হয়, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে।

ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে, এ অভিযান প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে নয়; বরং ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোই তাদের লক্ষ্য।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার পর বৃহৎ পরিসরের এ প্রতিশোধমূলক অভিযান ঘোষণা করে। তাদের ভাষ্য অনুযায়ী, মূল লক্ষ্য মার্কিন সামরিক স্থাপনা ও ইসরায়েলি ভূখণ্ড।

বিজ্ঞাপন

সূত্র: তাস

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD