ইরানের বিপ্লবী গার্ডের সদরদপ্তর ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর সদরদপ্তর ধ্বংস করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে রোববার (১ মার্চ) পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি রয়েছে এবং আইআরজিসির কোনো সদরদপ্তর এখন আর অবশিষ্ট নেই।
বিজ্ঞাপন
মার্কিন সেন্ট্রাল কমান্ড আরও জানিয়েছে, গত ৪৭ বছরে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক হাজারেরও বেশি আমেরিকান নাগরিককে হত্যা করেছে। সাম্প্রতিক হামলাকে তারা ‘সাপের মাথা কেটে ফেলা’ হিসেবে বর্ণনা করেছে।
এর আগে, ইসরায়েলি বিমান বাহিনী (আইডিএফ) এবং মার্কিন বিমান বাহিনী (ইউএসএএফ) দাবি করেছিল, তারা ইরানের আকাশসীমায় প্রায় ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ বা ‘এয়ার সুপ্রিমেসি’ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।
বিজ্ঞাপন
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার শুরু থেকে ইরানে প্রায় ১২০০টি বোমা নিক্ষেপ করা হয়েছে। এমন বোমা বর্ষণের কারণে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে বলে দাবি করা হলেও, ইরান পাল্টা হামলা চালাতে অব্যাহত রয়েছে।
একই সময়ে, ইরানের নতুন নেতৃত্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, “তারা কথা বলতে চায় এবং আমি সেই আলোচনার জন্য রাজি হয়েছি। আমি তাদের সঙ্গে কথা বলব।”
সূত্র: আল-জাজিরা








