Logo

কুয়েতের আকাশে ইরানের মিসাইল আঘাতে বিধ্বস্ত মার্কিন এফ-১৫ জেট

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ মার্চ, ২০২৬, ১২:৩১
কুয়েতের আকাশে ইরানের মিসাইল আঘাতে বিধ্বস্ত মার্কিন এফ-১৫ জেট
ছবি: সংগৃহীত

কুয়েতের আকাশসীমায় একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে দুর্ঘটনার চিত্র।

বিজ্ঞাপন

ভিডিওতে দেখা যায়, উড়ন্ত এফ-১৫ জেটটি হঠাৎ বিধ্বস্ত হয়। অন্তত একজন পাইলট নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন। তবে দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কে মার্কিন সামরিক বাহিনী এখনও কোনো মন্তব্য করেনি।

এদিকে, ইরানের জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেছেন, “ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় প্রবেশ করবে না।”

বিজ্ঞাপন

লারিজানি এই মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন সেই প্রতিবেদনের উপর, যেখানে বলা হয়েছিল ইরান মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনার অনুরোধ করেছে।

তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন অঞ্চলটিকে বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দিয়ে সেনাদের আরও হতাহতের ঝুঁকিতে ফেলেছে। ভ্রান্ত পদক্ষেপের মাধ্যমে তারা ‘আমেরিকা ফার্স্ট’ স্লোগানকে ‘ইসরায়েল ফার্স্ট’ স্লোগানে রূপান্তর করেছে এবং ইসরায়েলের ক্ষমতার আকাঙ্ক্ষার জন্য মার্কিন সেনাদের বলি দিচ্ছে।”

সূত্র: আল-জাজিরা

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD