Logo

খামেনি হত্যা ‘কাপুরুষোচিত সন্ত্রাসী কাজ’: জাতিসংঘে ইরানের চিঠি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ মার্চ, ২০২৬, ১১:৫৯
খামেনি হত্যা ‘কাপুরুষোচিত সন্ত্রাসী কাজ’: জাতিসংঘে ইরানের চিঠি
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় জাতিসংঘে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে তেহরান। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো এক চিঠিতে এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

বিজ্ঞাপন

চিঠিতে ঘটনাটিকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী কাজ’ হিসেবে বর্ণনা করা হয়েছে। এতে বলা হয়, এ হামলা একটি বিপজ্জনক ও নজিরবিহীন উত্তেজনা সৃষ্টি করেছে, যা রাষ্ট্রব্যবস্থার মৌলিক নীতি ও দেশগুলোর মধ্যে শিষ্টাচারের পরিপন্থী।

ইরান এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন আখ্যা দিয়ে দায়ীদের বিচারের দাবি জানিয়েছে। তেহরানের ভাষ্য, এমন পদক্ষেপ পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে।

বিজ্ঞাপন

চিঠিতে আরও উল্লেখ করা হয়, এ ধরনের আচরণ শুধু আন্তর্জাতিক আইনের প্রতিষ্ঠিত নীতিমালার বিরোধী নয়, বরং একটি বিপজ্জনক পরিস্থিতির দ্বার উন্মুক্ত করেছে। এটি রাষ্ট্রীয় সার্বভৌমত্বের সমতা ও আন্তর্জাতিক ব্যবস্থার স্থিতিশীলতার ওপর আঘাত হেনেছে বলেও দাবি করা হয়।

আরাঘচি জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদকে তাদের সনদ অনুযায়ী বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, এ ঘটনার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সরকারকে জবাবদিহির আওতায় আনতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

সূত্র: আল জাজিরা

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD