Logo

খামেনি হত্যার খবরে পাকিস্তানজুড়ে সহিংসতা, নিহত ২৩

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ মার্চ, ২০২৬, ১২:১৮
খামেনি হত্যার খবরে পাকিস্তানজুড়ে সহিংসতা, নিহত ২৩
ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার তথ্য নিশ্চিত হওয়ার পর পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয় সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, পৃথক ঘটনায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১০ জন প্রাণ হারান। এ সময় বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষ চলাকালে একটি যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, এসব ঘটনায় অন্তত ৯৬ জন আহত হয়েছেন।

উত্তরের শহরে অন্তত ১১ জন নিহত হয়েছেন। সেখানে জাতিসংঘের একটি কার্যালয়েও আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

রাজধানীতে হাজারো মানুষ রেড জোনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এখানে দুজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।

লাহোরে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের বাইরে শত শত মানুষ সমাবেশ করেছে। পেশোয়ার প্রেস ক্লাবের সামনেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঞ্জাব সরকার ও ইসলামাবাদ প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে, যার মাধ্যমে জনসমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD