Logo

দু’এক দিনের মধ্যেই নির্বাচিত হতে পারে ইরানের নতুন সর্বোচ্চ নেতা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ মার্চ, ২০২৬, ১১:৫৩
দু’এক দিনের মধ্যেই নির্বাচিত হতে পারে ইরানের নতুন সর্বোচ্চ নেতা
ছবি: সংগৃহীত

আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের ক্ষমতার কাঠামোয় অস্থিরতা দেখা দিয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে নির্ভরযোগ্য সূত্রের বরাতে বলা হয়েছে, এক থেকে দুই দিনের মধ্যেই দেশটির নতুন ‘সর্বোচ্চ ধর্মীয় নেতা’ (সুপ্রিম লিডার) নির্বাচিত হতে পারেন।

বিজ্ঞাপন

গুঞ্জন রয়েছে, খামেনির পুত্র মোজতবা খামেনি পরবর্তী সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব পেতে পারেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত খুব শিগগিরই জানা যাবে বলে ধারণা করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, আগামী এক-দুই দিনের মধ্যেই নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হতে পারে।

বিজ্ঞাপন

বর্তমানে তিন সদস্যের একটি অন্তর্বর্তীকালীন কাউন্সিল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে। ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টস (বিশেষজ্ঞ পরিষদ) জরুরি বৈঠকের প্রস্তুতি নিচ্ছে। সংবিধান অনুযায়ী, এ পরিষদই সুপ্রিম লিডার নির্বাচন করে থাকে।

তবে সূত্রগুলো জানিয়েছে, ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস দ্রুত নতুন নেতা নিয়োগে আগ্রহী এবং চলমান মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার কারণে বিশেষজ্ঞ পরিষদের সদস্যদের একত্র করা কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে আইআরজিসি আইনি প্রক্রিয়ার বাইরে গিয়েও দ্রুত সিদ্ধান্ত চায় বলে জানা গেছে।

আইআরজিসি প্রধান মোহাম্মদ পাকপুর নিহত হওয়ার পর তার স্থলাভিষিক্ত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ওয়াহিদি। তিনি অভিজ্ঞ সামরিক কর্মকর্তা এবং ১৯৯৪ সালের আমিয়া বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে ইন্টারপোলের ওয়ান্টেড তালিকায় রয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে, ইরান আনুষ্ঠানিকভাবে গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধের ঘোষণা না দিলেও আইআরজিসি রেডিও বার্তার মাধ্যমে বাণিজ্যিক জাহাজগুলোকে প্রবেশ না করার নির্দেশ দিচ্ছে। এতে প্রায় ১৭০টি জাহাজ ওই এলাকায় আটকা পড়েছে বলে জানা গেছে।

সূত্র: আল জাজিরা, ইরান ইন্টারন্যাশনাল

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD