Logo

ইরানের হামলায় ইসরায়েলের ৭৭৭ জন হাসপাতালে ভর্তি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ মার্চ, ২০২৬, ১৫:১১
ইরানের হামলায় ইসরায়েলের ৭৭৭ জন হাসপাতালে ভর্তি
ছবি: সংগৃহীত

ইরানের পালটা হামলায় ইসরায়েলের বিভিন্ন হাসপাতালে মোট ৭৭৭ জন ভর্তি হয়েছেন। এই হামলা ইরানে পরিচালিত ‘অপারেশন রোয়ারিং লায়ন’ অভিযান হিসেবে পরিচিত। শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রতিক্রিয়ায় ইরান এই পালটা অভিযান চালায়।

বিজ্ঞাপন

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হাসপাতালে ভর্তি ব্যক্তিদের মধ্যে ৮৬ জন এখনও জরুরি বিভাগ বা ওয়ার্ডে চিকিৎসাধীন। এর মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক; এদের মধ্যে ২ জন সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাতে আহত হয়েছেন, বাকি ২ জন বিভিন্ন আনুষঙ্গিক কারণে। আরও ৪ জন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

মাঝারি আঘাতপ্রাপ্ত রোগীর সংখ্যা ২০ জন এবং ৫৮ জনের অবস্থা স্থিতিশীল বা আশঙ্কামুক্ত। স্বাস্থ্য মন্ত্রণালয় উল্লেখ করেছে, ক্ষেপণাস্ত্রের আঘাত ছাড়াও সাইরেন বাজার পর নিরাপদ আশ্রয়ের দিকে দৌড়ানোর সময় দুর্ঘটনার শিকার হওয়ায় আহতের সংখ্যা বেড়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD