Logo

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানজুড়ে নিহত ৫৫৫: রেড ক্রিসেন্ট

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ মার্চ, ২০২৬, ১৫:৩৭
যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানজুড়ে নিহত ৫৫৫: রেড ক্রিসেন্ট
ছবি: সংগৃহীত

দুই দিন আগে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের বিভিন্ন অঞ্চলে এখন পর্যন্ত ৫৫৫ জন নিহত হয়েছে। তথ্যটি জানিয়েছে ইরানিয়ান রেড ক্রিসেন্ট। মানবিক সংস্থাটি টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছে, “আমাদের দেশের ১৩১টি শহর হামলার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুঃখজনকভাবে ৫৫৫ জন স্বদেশী প্রাণ হারিয়েছেন।”

বিজ্ঞাপন

রেড ক্রিসেন্টের ত্রাণ কার্যক্রম ক্ষতিগ্রস্ত এলাকায় অব্যাহত রয়েছে। উদ্ধারকারী দলগুলো কাজ করছে এবং সারা দেশে এক লাখের বেশি স্বেচ্ছাসেবী পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছেন।

সংস্থাটি আরও জানায়, প্রায় ৪০ লাখ স্বেচ্ছাসেবীর একটি নেটওয়ার্ক মানবিক সেবা, সহায়তা ও মনোসামাজিক সমর্থন প্রদানের জন্য প্রস্তুত রয়েছে।

সূত্র: এএফপি

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD