Logo

ইরানের কোনো পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি: আইএইএ প্রধান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ মার্চ, ২০২৬, ১৬:০৩
ইরানের কোনো পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি: আইএইএ প্রধান
ছবি: সংগৃহীত

ইরানের ওপর ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’-এর মধ্যেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইসরায়েলে আহতের সংখ্যা বেড়ে যাওয়ার পাশাপাশি সৌদি আরবের তেল শোধনাগারে ড্রোন হামলার খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

এই পরিস্থিতিতে স্বস্তির খবর দিয়েছেন আন্তর্জাতিক পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা (আইএইএ)-এর প্রধান রাফায়েল গ্রসি। সোমবার (২ মার্চ) তিনি এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানের কোনো পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো লক্ষণ পাওয়া যায়নি।

গ্রসি বলেন, “আমাদের কাছে এখন পর্যন্ত কোনো তথ্য নেই যা প্রমাণ করে যে ইরানের কোনো পারমাণবিক স্থাপনা আক্রান্ত বা ক্ষতিগ্রস্ত হয়েছে।”

বিজ্ঞাপন

তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব পক্ষকে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জানান এবং কূটনীতি ও আলোচনার টেবিলে ফিরে আসার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। এছাড়া তিনি উল্লেখ করেন, ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা অব্যাহত রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD