Logo

যুদ্ধ কখন সমাপ্তি হবে সিদ্ধান্ত নেবে একমাত্র ইরান: আরাঘচি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ মার্চ, ২০২৬, ১৬:২১
যুদ্ধ কখন সমাপ্তি হবে সিদ্ধান্ত নেবে একমাত্র ইরান: আরাঘচি
ছবি: সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুদ্ধ কখন এবং কীভাবে শেষ হবে তা নির্ধারণের ক্ষমতা শুধু ইরানেরই হাতে। রবিবার (১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ইরাক ও আফগানিস্তানে দুই দশকের পরাজয় থেকে ইরান গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছে।

বিজ্ঞাপন

এই কথার মাধ্যমে তিনি মূলত ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের দিকে ইঙ্গিত করেন।

আরাঘচি আরও বলেন, ‘আমাদের রাজধানীতে বোমা হামলা আমাদের যুদ্ধ পরিচালনার সক্ষমতায় কোনো প্রভাব ফেলবে না।’ তিনি আরও দাবি করেন, ‘বিকেন্দ্রীভূত মোজাইক প্রতিরক্ষা কাঠামোর কারণে আমারাই সিদ্ধান্ত নিতে পারছি—কখন এবং কীভাবে যুদ্ধের সমাপ্তি ঘটবে।’

বিজ্ঞাপন

গত কয়েক সপ্তাহ ধরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনা চলমান থাকা অবস্থায় নতুন করে উত্তেজনা বাড়ে। ওমানের মধ্যস্থতায় শুরু হওয়া এই আলোচনা চলাকালেই গত ২৮ ফেব্রুয়ারি সকাল থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করে। এর আগে বৃহস্পতিবার জেনেভায় অনুষ্ঠিত সর্বশেষ দফার বৈঠকে উভয় পক্ষই ‘উল্লেখযোগ্য অগ্রগতি’র কথা স্বীকার করেছিল। তবে সাম্প্রতিক সামরিক অভিযানের কারণে সেই কূটনৈতিক প্রচেষ্টা এখন ভেস্তে যেতে বসেছে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শহীদ হয়েছেন বলে জানিয়েছে ইরান। পাশাপাশি, কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার ও শতাধিক বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

এর জবাবে ইরান ‘অপারেশন ট্রু প্রমিস ৪’ নামে সামরিক অভিযান শুরু করেছে। এতে ইসরায়েলি লক্ষ্যবস্তু এবং অঞ্চলে অবস্থানরত মার্কিন ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে।

সূত্র: তাসনিম নিউজ

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD