Logo

এক হামলায় ইরানি শীর্ষ নেতা সব নিহত: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ মার্চ, ২০২৬, ১৫:২৩
এক হামলায় ইরানি শীর্ষ নেতা সব নিহত: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ছবি: সংগৃহীত

ফেব্রুয়ারি মাসের শেষ দিন (২৮ ফেব্রুয়ারি) মার্কিন-ইসরায়েলি বিমান হামলা এতটাই নিখুঁত ও সফল ছিল যে, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হওয়ার সম্ভাব্য প্রার্থীর বড় অংশ নিহত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিজ্ঞাপন

ট্রাম্প এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেন, এই আক্রমণে ইরানের ৪৮ জন শীর্ষ নেতা মারা গেছেন। “আমরা যাদেরকে ইরানের ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাব্য প্রার্থী হিসেবে ভেবেছিলাম, তাদের অধিকাংশ এখন আর নেই। তালিকায় থাকা দ্বিতীয় ও তৃতীয় অবস্থানের ব্যক্তিরাও মৃত,” তিনি বলেন।

আয়াতুল্লাহ আলী খামেনির কোনো ঘোষিত উত্তরসূরি নেই। ট্রাম্পের দাবি অনুযায়ী, শীর্ষ সারির সকল ধর্মীয় ও রাজনৈতিক নেতা নিহত হলে ইরানের ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ এক নজিরবিহীন সংকটের মুখোমুখি হবে।

বিজ্ঞাপন

প্রেসিডেন্ট আরও জানান, যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন সম্ভাব্য নেতৃত্ব সম্পর্কে একটি ধারণা আছে, তবে কে বা কীভাবে ক্ষমতায় আসবে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD