Logo

মার্কিন দূতাবাসে ইরানের মিসাইল হামলা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ মার্চ, ২০২৬, ১৬:০৩
মার্কিন দূতাবাসে ইরানের মিসাইল হামলা
ছবি: সংগৃহীত

কুয়েতের মার্কিন দূতাবাস এবং এর আশেপাশের এলাকায় ইরানের মিসাইল হামলার কারণে ধোঁয়া দেখা গেছে। বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ সংস্থা রয়টার্স ও এএফপি।

বিজ্ঞাপন

রয়টার্স জানিয়েছে, ঘটনাস্থলে ফায়ারফাইটার এবং অ্যাম্বুলেন্সও উপস্থিত রয়েছে।

ধোঁয়া দেখা যাওয়ার পরই বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। দূতাবাসে কাউকে না যেতে সতর্কবার্তা দিয়েছে। একইসাথে বাসায় আশ্রয় নিতে অনুরোধ করেছে।

বিজ্ঞাপন

ইউএস অ্যাম্বাসি তাদের ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনায় বলেছে, দূতাবাসে আসবেন না। আপনার বাসস্থানের সবচেয়ে নিচতলায় এবং জানালা থেকে দূরে আশ্রয় নিন। বাইরে যাবেন না।

একই সঙ্গে কুয়েতে অবস্থানরত মার্কিন নাগরিকদের যেখানেই আছেন, সেখানেই নিরাপদে থাকা, নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা এবং সম্ভাব্য অতিরিক্ত হামলার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও জানানো হয়েছে, দূতাবাসের কর্মীরাও বর্তমানে নিজ নিজ স্থানে নিরাপদে আশ্রয় নিয়েছেন।

সূত্র: বিবিসি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD