Logo

কুয়েতে ‘ভুল গুলিতে’ তিন মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ মার্চ, ২০২৬, ১৮:৫৯
কুয়েতে ‘ভুল গুলিতে’ তিন মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত
ছবি: সংগৃহীত

কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুল গুলিতে মার্কিন সামরিক বাহিনীর তিনটি এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বিমানগুলো ইরানে চলমান অভিযানে অংশ নিচ্ছিল।

বিজ্ঞাপন

সোমবার এক বিবৃতিতে সেন্টকম জানায়, বিধ্বস্ত তিন বিমানের ছয়জন ক্রু নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন এবং তাদের উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইরানি যুদ্ধবিমান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যে সরাসরি যুদ্ধ পরিস্থিতিতে ভুলবশত কুয়েতি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে গুলি ছোড়া হলে বিমানগুলো ভূপাতিত হয়। তিনটি বিমানই কুয়েতের আকাশসীমায় এই ভুল গুলির শিকার হয়েছে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বলেছে, এই ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি বিস্তারিত জানতে তদন্ত শুরু হয়েছে এবং বিস্তারিত তথ্য পাওয়া মাত্র তা প্রকাশ করা হবে।

এর আগে, কুয়েতের আকাশে যুক্তরাষ্ট্রের ‘কয়েকটি’ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে দেশটির সামরিক বাহিনী নিশ্চিত করে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে। বিধ্বস্ত বিমানের ক্রুদের আহত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।’’

বিজ্ঞাপন

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে মার্কিন একটি যুদ্ধবিমানকে জ্বলন্ত অবস্থায় আকাশ থেকে নিচে পড়তে দেখা যায়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, কুয়েতে বিধ্বস্ত ওই যুদ্ধবিমান দুই ইঞ্জিন বিশিষ্ট এফ-১৫ই যুদ্ধবিমান। অন্য একটি ভিডিওতে এক পাইলটকে প্যারাশুট দিয়ে মাটিতে নামতে দেখা যায়।

সূত্র: এএফপি, দ্য গার্ডিয়ান।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD