Logo

ঈদে মিলাদুন্নবীতে নরেন্দ্র মোদির শুভেচ্ছা, লিখলেন ‘ঈদ মোবারক’

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৬ আগস্ট, ২০২৬, ১৪:৪৪
ঈদে মিলাদুন্নবীতে নরেন্দ্র মোদির শুভেচ্ছা, লিখলেন ‘ঈদ মোবারক’
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (২৬ আগস্ট) নিজের যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ শুভেচ্ছা জানান।

বিজ্ঞাপন

শুভেচ্ছাবার্তায় নরেন্দ্র মোদি লেখেন, ‘ঈদ মোবারক! মিলাদুন্নবীর শুভেচ্ছা। আশা করি, এই পবিত্র উপলক্ষ আমাদের চারপাশে আরও বেশি ঐক্য ও আনন্দ বয়ে আনবে। মানুষের প্রতি সদয় হওয়া এবং সমাজের জন্য কিছু করার চেতনা যেন সবসময় আমাদের পথ দেখায়।’

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আজ সরকারি ছুটি পালন করা হচ্ছে। একই সঙ্গে সংবাদপত্রেও ছুটি ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

উল্লেখ্য, আজ ১২ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি। এদিন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হচ্ছে। মুসলিম উম্মাহর কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম, জীবন, আদর্শ ও শিক্ষা স্মরণে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে দিনটি পালন করা হবে।

বিজ্ঞাপন

পবিত্র এ দিনে মুসলিম সম্প্রদায়ের মানুষ বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন। বিভিন্ন স্থানে মিলাদ, আলোচনা, দোয়া ও অন্যান্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হচ্ছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD