এবার কাতারের জ্বালানি স্থাপনায় ড্রোন হামলা করল ইরান

কাতারের শিল্পনগরী রাস লাফানের একাধিক জ্বালানি স্থাপনায় ইরানের ড্রোন হামলার ঘটনা ঘটেছে। তবে এ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার (২ মার্চ) কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, একটি ড্রোন মেসাইয়েদের একটি বিদ্যুৎকেন্দ্রের পানির ট্যাঙ্ক লক্ষ্য করে আঘাত হানে। আরেকটি ড্রোন রাস লাফান শিল্পনগরীতে কাতার এনার্জির মালিকানাধীন একটি জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায়।
হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। মূল্যায়ন শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।








