Logo

ইরানের ড্রোন হামলার পর গ্যাস উৎপাদন বন্ধ ঘোষণা করলো কাতার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ মার্চ, ২০২৬, ১৯:৫০
ইরানের ড্রোন হামলার পর গ্যাস উৎপাদন বন্ধ ঘোষণা করলো কাতার
ছবি: সংগৃহীত

ইরানের ছোড়া ড্রোন হামলার পর প্রাকৃতিক গ্যাস উৎপাদন সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে কাতারের রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান কাতারএনার্জি। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি ও মেসাইদ ইন্ডাস্ট্রিয়াল সিটিতে অবস্থিত কাতারএনার্জির পরিচালনাকেন্দ্র সামরিক হামলার শিকার হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন বন্ধ রাখা হয়েছে।

কাতারএনার্জি বলেছে, ‘‘ইরানের ছোড়া একটি ড্রোন মেসাইদ এলাকার একটি বিদ্যুৎ কেন্দ্রের পানির ট্যাংকে আঘাত হেনেছে এবং অন্যটি রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে কাতারএনার্জির একটি জ্বালানি স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে।’’

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়েছে, হামলার ফলে সমস্ত ক্ষয়ক্ষতি ও লোকসান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরূপণ করবে এবং এ বিষয়ে পরে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে।

বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক দেশ কাতার এবং বিশ্বের বৃহত্তম গ্যাস কোম্পানিগুলোর মধ্যে অন্যতম দেশটির ওই কোম্পানি।

বিজ্ঞাপন

বাজার বিশ্লেষকদের মতে, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে গ্যাস উৎপাদন বন্ধ থাকলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে এর বড় ধরনের প্রভাব পড়তে পারে।

সূত্র: এএফপি, আল জাজিরা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD