Logo

ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর নাম ঘোষণা করেছে ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ মার্চ, ২০২৬, ২০:২৮
ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর নাম ঘোষণা করেছে ইরান
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার মধ্যে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর নাম ঘোষণা করেছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রেভল্যুশনারি গার্ডসের জেনারেল মাজিদ এবনেলরেজা-কে নতুন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (২ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রেসিডেন্টের যোগাযোগবিষয়ক উপদেষ্টা মেহদি তাবাতাবেয়ী জানান, প্রেসিডেন্টের নির্দেশে এ নিয়োগ কার্যকর করা হয়েছে। বার্তায় বলা হয়, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় রেভল্যুশনারি গার্ডসের এই জেনারেলকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরনা) জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির সেনাপ্রধান আবদুল রহিম মুসাভি এবং প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ নিহত হয়েছেন।

পাশাপাশি ইরান নিশ্চিত করেছে যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রধান কমান্ডার মোহাম্মদ পাকপুর-ও নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

ইরনা আরও জানায়, সশস্ত্র বাহিনীর আরও কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডার প্রাণ হারিয়েছেন। তাদের নাম পরবর্তীতে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD