Logo

খামেনির স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ নিহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ মার্চ, ২০২৬, ১৯:৫৫
খামেনির স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ নিহত
ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। সোমবার (২ মার্চ) তার মৃত্যুর তথ্য প্রকাশ্যে আসে।

বিজ্ঞাপন

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ খবর প্রকাশ করে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে জানানো হয়। একই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্য এবং ইরানের একাধিক শীর্ষ ব্যক্তিও প্রাণ হারান বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

ইরানি সংবাদ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ওই হামলায় খামেনির মেয়ে, জামাই ও নাতিও আগেই নিহত হন। সর্বশেষ তার স্ত্রী মানসুরেহ খোজাস্তেহর মৃত্যুর খবর সামনে এলো।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD