Logo

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ মার্চ, ২০২৬, ১১:২১
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক
ছবি: সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা। এ শোকবার্তা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২ মার্চ) দিবাগত রাতে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুললতিফ বিন রশিদ আল জায়ানি টেলিফোনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে কথা বলেন। আলাপকালে তিনি রাজার পক্ষ থেকে এই শোকবার্তা জানান।

টেলিফোনালাপে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন, ইরানের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ওই বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গভীর সমবেদনা জানিয়ে বাহরাইনের রাজা বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

এ সময় বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে তার সরকার প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে জানান। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ ঘটনায় বাহরাইন সরকারের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।  

এর আগে সোমবার বিকেলেও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে একই বিষয়ে টেলিফোনে আলোচনা হয়।

বিজ্ঞাপন

সূত্র: বাসস

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD