বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটি ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইরানি গণমাধ্যম। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এ আঘাত হানা হয়েছে বলে জানানো হয়।
বিজ্ঞাপন
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসির সঙ্গে সম্পর্কিত ফার্স নিউজ এজেন্সি প্রকাশিত ফুটেজে দেখা গেছে, দূরবর্তী লক্ষ্যবস্তুতে একের পর এক রকেট বিস্ফোরিত হচ্ছে। খবর বিবিসির।
সংস্থাটি দাবি করেছে, আইআরজিসির ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনের শেখ ঈসা এলাকায় অবস্থিত মার্কিন ঘাঁটির একটি কমান্ড ও স্টাফ ভবন ধ্বংস হয়েছে। পাশাপাশি জ্বালানি সংরক্ষণ ট্যাংকে বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বিজ্ঞাপন
এ বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে বাহরাইনে যুক্তরাষ্ট্র পরিচালিত একটি নৌঘাঁটি এলাকা থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে বলে জানা যায়।
মার্কিন পররাষ্ট্র দফতর যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের আরও এক ডজন দেশ অবিলম্বে ছাড়ার নির্দেশ দিয়েছে।
বিজ্ঞাপন








