Logo

ওমান উপসাগরে ইরানের সব যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ মার্চ, ২০২৬, ১৩:৩৪
ওমান উপসাগরে ইরানের সব যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
ছবি: সংগৃহীত

ওমান উপসাগরে টহল দিচ্ছিলো ইরানের নৌবাহিনীর ১১টি জাহাজ, যা সব ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)।

বিজ্ঞাপন

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, “দু’দিন আগে ওমান উপসাগরে ইরানের ১১টি যুদ্ধজাহাজ টহল দিচ্ছিল। সোমবার এই সব জাহাজ ধ্বংস করা হয়েছে। বর্তমানে উপসাগরে ইরানের কোনো যুদ্ধজাহাজ নেই।”

আরও বলা হয়েছে, “গত কয়েক দশক ধরে ওমান উপসাগরে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজগুলোতে হামলা এবং হয়রানি করে আসছিল ইরান। সেসব দিন শেষ হয়ে গেছে। আর ফিরবে না।”

বিজ্ঞাপন

সূত্র : আনাদোলু এজেন্সি

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD