Logo

মার্কিন নাগরিকদের ১৪ দেশ থেকে দ্রুত বের হওয়ার আহ্বান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ মার্চ, ২০২৬, ১৫:১২
মার্কিন নাগরিকদের ১৪ দেশ থেকে দ্রুত বের হওয়ার আহ্বান
ছবি: সংগৃহীত

মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের নাগরিকদের ১৪টি দেশ থেকে যত দ্রুত সম্ভব বের হওয়ার জন্য সতর্ক করেছে। কনস্যুলার বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার–এর সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে বলা হয়েছে, যে ‌‘গুরুতর ঝুঁকির’ কারণে পররাষ্ট্র দপ্তর মার্কিন নাগরিকদের ‘যত দ্রুত সম্ভব, বর্তমানে যে পরিবহন ব্যবস্থা রয়েছে তা ব্যবহার করতে এই ১৪ দেশ থেকে বেরিয়ে যেতে বলছে।

বিজ্ঞাপন

এই ১৪ দেশের মধ্যে রয়েছে: বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ড, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।

এর আগে দূতাবাসে হামলার পর সৌদি আরবে সব ধরনের কনস্যুলার পরিষেবা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস সৌদিতে অবস্থিত বিভিন্ন মিশনে তাদের সকল সেবা বাতিলের ঘোষণা দিয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

সামাজিক মাধ্যম এক্সে করা এক পোস্টে দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার সব রুটিন এবং জরুরি অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে এবং জেদ্দা, রিয়াদ এবং দাহরামসহ রাজ্যের বেশ কয়েকটি মিশনে ‘আশ্রয়স্থল’ কার্যকর করা হয়েছে।

দূতাবাস আরও জানায়, হামলার পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই সব স্থানে উপস্থিতি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। সব মার্কিন নাগরিককে ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা বজায় রাখতে বলা হয়েছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD