মধ্যপ্রাচ্যে অস্থিরতা, তেল পরিবহনের খরচ সর্বকালের সর্বোচ্চ

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে তেল পরিবহনের খরচ সর্বকালের সর্বোচ্চ স্থরে পৌঁছেছে। লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপ জানিয়েছে, মধ্যপ্রাচ্য থেকে চীনে তেল পরিবহনের জন্য একটি সুপারট্যাংকারের ভাড়া এখন চার লাখ ডলারের ওপর, যা যুক্তরাষ্ট্রের ইরানে হামলার আগে প্রায় দ্বিগুণ।
বিজ্ঞাপন
এই সুপারট্যাংকারগুলো দুই মিলিয়ন বা ২০ লাখ ব্যারেল পর্যন্ত অপরিশোধিত তেল বহন করতে সক্ষম।
ইরান-ইসরায়েলের চলমান সংঘাতের প্রেক্ষাপটে তেলের অন্যতম গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীও বন্ধ ঘোষণা করেছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। এই জলপথ দিয়ে বিশ্ব তেলের প্রায় এক পঞ্চমাংশ ও গ্যাস পরিবহন হয়।
আইআরজিসির নতুন প্রধান আহমদ ভাহিদির জ্যেষ্ঠ উপদেষ্টা ইব্রাহিম জাব্বারি জানিয়েছেন, প্রণালিটি বন্ধ করা হয়েছে। কোনো জাহাজ এটি পার হওয়ার চেষ্টা করলে বিপ্লবী গার্ড ও নৌবাহিনীর সদস্যরা সেটি ধ্বংস করবে।
বিজ্ঞাপন
শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা শুরু করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ কর্মকর্তাদের হত্যার প্রতিশোধ হিসেবে তেহরান এই পদক্ষেপ নিয়েছে। জাব্বারি আরও বলেছেন, তারা তেলের পাইপলাইনগুলোতেও হামলা চালাবে এবং এই অঞ্চলের তেল এক ফোঁটাও বাইরে যেতে দেবে না।
তিনি দাবি করেছেন, এই উত্তেজনার কারণে কয়েক দিনের মধ্যে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি ২০০ ডলারে পৌঁছাবে। জাব্বারি বলেন, “হাজার হাজার কোটি ডলারের ঋণে জর্জরিত মার্কিনিরা এই অঞ্চলের তেলের ওপর নির্ভরশীল। কিন্তু তারা এক ফোঁটা তেলও পাবে না।”
বিজ্ঞাপন
সূত্র: বিবিসি, আল-জাজিরা








