Logo

কুয়েতে অনির্দিষ্টকালের জন্য মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ মার্চ, ২০২৬, ১৪:৪৫
কুয়েতে অনির্দিষ্টকালের জন্য মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা
ছবি: সংগৃহীত

কুয়েতে যুক্তরাষ্ট্রের দূতাবাস সব ধরনের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বার্তায় বলা হয়েছে, চলমান আঞ্চলিক অস্থিরতার কারণে আজ থেকে কুয়েতে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সব নিয়মিত এবং জরুরি কনস্যুলার কার্যক্রম বন্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূতাবাস বন্ধ থাকবে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ। ২ ফেব্রুয়ারি সোমবার দেশটিতে তিনটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।

বিজ্ঞাপন

এর আগে ১ ফেব্রুয়ারি কুয়েতে ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনজন মার্কিন সেনা নিহত হন এবং আরও পাঁচজন গুরুতর আহত হন। সেই আহতদের মধ্যে আরও তিনজন সোমবার মারা যান।

সূত্র : বিবিসি

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD