Logo

যুদ্ধ চলাকালীন ইরানে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ মার্চ, ২০২৬, ১৪:২৭
যুদ্ধ চলাকালীন ইরানে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘর্ষ চলাকালীন ইরানে ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ২৪ মিনিটে এ ভূমিকম্প হয়।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)–এর বিবৃতিতে বলা হয়েছে, ভূমিকম্পের মূলকেন্দ্র (এপিসেন্টার) ছিল ইরানের ফার্স প্রদেশের গেরাশ জেলা–এর ৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে, ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে।

এ পর্যন্ত ইরান থেকে কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্পকে মাঝারি মাত্রার ভূমিকম্প হিসেবে বিবেচনা করা হয়। এই ধরনের ভূমিকম্পে এপিসেন্টার এবং তার আশপাশের এলাকায় বড় কম্পন অনুভূত হলেও ক্ষয়ক্ষতির মাত্রা সাধারণত থাকে খুব কম কিংবা শূন্যের কোঠায়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD