Logo

নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় ৩০ জন নিহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুলাই, ২০২৬, ১৯:৩৮
নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় ৩০ জন নিহত
ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাডুনা রাজ্যের একটি গ্রামে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। সোমবার ভোরে সংঘটিত এ হামলায় নির্বিচারে গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিজ্ঞাপন

স্থানীয় গ্রামপ্রধানের সচিব ডোগন রানা জানান, হামলাকারীরা হঠাৎ গ্রামে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে এবং একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেয়। নিহতদের মধ্যে অন্তত আটজন শিশু রয়েছে। এছাড়া চারজন গুরুতর আহত হয়েছেন।

নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্যাঞ্চলে সশস্ত্র গ্যাং ও অপরাধী চক্রের সহিংসতা দীর্ঘদিন ধরেই বড় ধরনের নিরাপত্তা সংকট সৃষ্টি করেছে। এসব এলাকায় প্রায়ই গ্রাম ও জনপদে প্রাণঘাতী হামলার ঘটনা ঘটছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

যদিও দেশটির উত্তর-পূর্বাঞ্চলে বোকো হারাম ও আইএসডব্লিউএপি জঙ্গিগোষ্ঠীর তৎপরতা রয়েছে, তবে কাডুনা রাজ্যের এ হামলার দায় এখন পর্যন্ত কোনো সংগঠন স্বীকার করেনি।

স্থানীয় যুবনেতা ইশায়া দাওয়া বলেন, মধ্যরাতের দিকে কাউরু এলাকার নারিডন গ্রামে হামলা চালিয়ে বন্দুকধারীরা বাসিন্দাদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছোড়ে। তিনি জানান, কয়েকজনকে নির্মমভাবে জবাইও করা হয়েছে এবং কয়েকটি মরদেহ ইতোমধ্যে মর্গে পাঠানো হয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, নিহতদের মধ্যে নারী, শিশু ও বয়স্ক মানুষও রয়েছেন। হামলাকারীরা পালিয়ে যাওয়ার আগে গ্রামের বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেয়।

বিজ্ঞাপন

স্থানীয়দের অভিযোগ, হামলার কয়েক ঘণ্টা পর সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এ বিষয়ে কাডুনা রাজ্য পুলিশের মুখপাত্র মনসুর হাসান জানিয়েছেন, হামলার ঘটনার বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে।

সূত্র: রয়টার্স

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD