জিহাদ ছাড়া অন্য কোনো পথ খোলা নেই: মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, হিজবুল্লাহকে সমর্থন এবং লেবাননের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা তেহরানের কৌশলগত দায়িত্বের অংশ। একই সঙ্গে তিনি দাবি করেছেন, লেবাননের ওপর ইসরায়েলের সামরিক অভিযান সম্পূর্ণ ও নিঃশর্তভাবে বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটিয়ে কোনো চুক্তি সম্ভব নয়।
বিজ্ঞাপন
রবিবার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোজতবা খামেনি বলেন, “জিহাদ ও প্রতিরোধ ছাড়া অন্য কোনো পথ খোলা নেই।” তিনি হিজবুল্লাহর ধৈর্য ও আত্মত্যাগের প্রশংসা করে সংগঠনটিকে প্রতিরোধ আন্দোলনের অন্যতম প্রধান শক্তি হিসেবে উল্লেখ করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
খামেনি আরও বলেন, ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতির কোনো বাস্তবসম্মত পথ নেই। তিনি লেবাননের দক্ষিণাঞ্চলের জনগণের সহনশীলতার প্রশংসা করেন এবং সাবেক হিজবুল্লাহ প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহসহ সংঘাতে নিহত কমান্ডারদের প্রতি শ্রদ্ধা জানান। তার ভাষ্য, হিজবুল্লাহ একটি সাধারণ সংগঠন থেকে মুসলিম বিশ্বের গর্বে পরিণত হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে অনুষ্ঠিত প্রথম বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে রয়েছে লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, ইরান-সমর্থিত হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ, লেবাননের সেনাবাহিনীর জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা এবং দেশটির পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধারে মার্কিন বিনিয়োগ।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস








