Logo

গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে গেলেন নেতানিয়াহু

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুলাই, ২০২৬, ১৭:০৯
গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে গেলেন নেতানিয়াহু
ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরের উদ্দেশে দেশ ছেড়েছেন। সফরকালে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করবেন। সোমবার (২৭ জুলাই) তিনি ওয়াশিংটনের উদ্দেশে রওনা হয়েছেন।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ‘ইসরায়েল ইন অ্যারাবিক’-এর সরকারি অ্যাকাউন্টে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণেই এই সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন নেতানিয়াহু।

এর আগে রোববার (২৬ জুলাই) নেতানিয়াহু বলেন, নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির গ্রেপ্তারের দাবি ওঠার পরও তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরের পরিকল্পনা বহাল রেখেছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত মঙ্গলবার জোহরান মামদানি নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ বলে অভিহিত করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা উচিত।

তবে এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সফরকালে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে না।

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

বিজ্ঞাপন

সূত্র: আনাদোলু এজেন্সি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD