Logo

দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশি নিহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুলাই, ২০২৬, ১৫:৪২
দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশি নিহত
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন বাংলাদেশি আহত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় ভোর ৩টার দিকে কুইন্সটাউন এলাকার একটি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার সময় নিহতরা দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। আহত একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নিহতরা সবাই নারায়ণগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে কয়েকজন আলিরটেক ইউনিয়নের কুকেরচর ও চর আলিরটেক এলাকার এবং অন্যরা বক্তাবলী ইউনিয়নের রামনগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন জানান, কয়েকজন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য হাতে পৌঁছেনি। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD