৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুমামোতো প্রিফেকচারে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় সর্বোচ্চ ১ মিটার (প্রায় ৩ দশমিক ২৮ ফুট) উচ্চতার সুনামি ঢেউয়ের আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৮ জুলাই) জাপান আবহাওয়া সংস্থার (জেএমএ) তথ্যের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর প্রকাশ করেছে।
জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের পর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে উপকূলীয় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় জাপান সরকার কিউশু দ্বীপের কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা এবং মিয়াজাকি প্রিফেকচারে বিশেষ জরুরি ভূমিকম্প সতর্কতা জারি করেছে। একই সঙ্গে উদ্ধারকারী দল ও জরুরি সেবাদানকারী সংস্থাগুলোকে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।








