Logo

মুহুর্মুহু বিস্ফোরণে কাঁপলো কাতারের দোহা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ মার্চ, ২০২৬, ১৩:২৮
মুহুর্মুহু বিস্ফোরণে কাঁপলো কাতারের দোহা
ছবি: সংগৃহীত

কাতারের রাজধানী দোহা শহরে মঙ্গলবার (৩ মার্চ) সকাল থেকে প্রচণ্ড বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শহরের বিভিন্ন স্থানে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনার পর মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে।

বিজ্ঞাপন

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তাসংস্থা জানিয়েছে, দেশটির সামরিক বাহিনী সকালেই দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত এবং নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে।

এর আগে সোমবার কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছিল, তারা দুটি ইরানি এসইউ-২৪ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এছাড়া দেশের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

বিজ্ঞাপন

সংঘাতের পরিস্থিতিতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের তেল স্থাপনাগুলোতেও হামলার খবর পাওয়া যাচ্ছে। অপরদিকে যুক্তরাষ্ট্র সতর্ক করেছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তারা ইরানে ব্যাপক সামরিক অভিযান শুরু করতে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD