Logo

কুয়েতে একের পর এক ইরানের হামলা, ৬ মার্কিন সেনা নিহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ মার্চ, ২০২৬, ১৩:১৬
কুয়েতে একের পর এক ইরানের হামলা, ৬ মার্কিন সেনা নিহত
ছবি: সংগৃহীত

কুয়েতে ইরানি বাহিনী একের পর এক হামলা চালাচ্ছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে তেহরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে হামলা শুরু করেছে। এ অভিযানে গত রোববার প্রথম মার্কিন সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, কুয়েতের এক বেসামরিক বন্দরে ইরান সরাসরি হামলা চালিয়েছে। পরবর্তী সময়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে, কুয়েতের শুইবা বন্দরে হামলার ঘটনায় মৃত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ছয়জনে পৌঁছেছে। আরও দুই সেনার মৃতদেহ খুঁজে পাওয়ার পর এই ঘোষণা দেওয়া হয়।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, একটি “সুরক্ষিত কৌশলগত কেন্দ্র” লক্ষ্য করে হামলার সময় ওই সেনারা নিহত হয়েছেন। কেন্দ্রটি নিরাপদ বলে মনে হলেও একটি প্রক্ষেপিত বস্তু এয়ার ডিফেন্স পার হয়ে আঘাত হানে।

বিজ্ঞাপন

হামলার সময় স্থানীয় সময় সকাল ৯টার কিছুক্ষণ পর বেসামরিক স্থাপনায় হামলা সংঘটিত হয়। ভবনের কেন্দ্রে সরাসরি আঘাত পড়ে, যেখানে তিনটি ট্রেলার ইউনিটকে একত্রিত করে বিশাল অস্থায়ী কর্মক্ষেত্র তৈরি করা হয়েছিল।

সূত্র জানায়, হামলা এত দ্রুত ঘটে যে কোনো ধরনের সাইরেন বা সতর্কতা সংকেত পাওয়া যায়নি। সেনারা সরে যেতে বা বাঙ্কারে আশ্রয় নিতে পারেননি। মুহুর্মুহু বিস্ফোরণে কাতারের দোহা পর্যন্ত কেঁপে ওঠে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD