হিজবুল্লার কার্যক্রম নিষিদ্ধ করলেন লেবাননের প্রধানমন্ত্রী

লেবাননভিত্তিক সশস্ত্র ইসলামি সংগঠন হিজবুল্লার সামরিক তৎপরতা নিষিদ্ধ ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। একই সঙ্গে সংগঠনটির রাজনৈতিক কার্যক্রমেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।
বিজ্ঞাপন
গতকাল রাজধানী বৈরুত–এর প্রেসিডেন্সিয়াল প্রাসাদে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, এখন থেকে লেবাননের সরকারি সেনাবাহিনী ছাড়া অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠী সামরিক কার্যক্রম চালাতে পারবে না। মন্ত্রিসভা বৈধ রাষ্ট্রীয় কাঠামোর বাইরে যেকোনো সামরিক অভিযান নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। তার ভাষ্য, যুদ্ধ বা শান্তি—এ ধরনের সিদ্ধান্ত কেবল রাষ্ট্রই নেবে।
বিজ্ঞাপন
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানসহ ৬ শহরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে দিয়ে শুরু হয় ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ। যুদ্ধে ইরানের প্রতি সমর্থন জানিয়ে ১ মার্চ থেকে ইসরয়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে হিজবুল্লা।
২০২৪ সালের নভেম্বরে ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি চুক্তির পর এটিই ছিল সংগঠনটির প্রথম সামরিক পদক্ষেপ। ওই দিনই হিজবুল্লার হামলাকে ‘দায়িত্বহীন’ আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করেছিলেন প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম।
বিজ্ঞাপন
সূত্র : এএফপি








