Logo

‘অনন্তকাল’ যুদ্ধ চালানোর মতো অস্ত্র মজুত আছে যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ মার্চ, ২০২৬, ১৩:২৭
‘অনন্তকাল’ যুদ্ধ চালানোর মতো অস্ত্র মজুত আছে যুক্তরাষ্ট্রের: ট্রাম্প
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কাছে দীর্ঘ সময় ধরে যুদ্ধ পরিচালনার মতো পর্যাপ্ত অস্ত্রভাণ্ডার রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

ট্রাম্প লেখেন, আমাদের কাছে অস্ত্রের কার্যত সীমাহীন সরবরাহ রয়েছে। যুক্তরাষ্ট্রের মজুত আছে ও বড় জয়ের জন্য প্রস্তুত!

এছাড়া নিজের সর্বশেষ মন্তব্যে, তিনি তার পূর্বসূরি জো বাইডেনের বিরুদ্ধে ইউক্রেনকে ‘অনেক উচ্চমানের’ মার্কিন অস্ত্র সরবরাহ করার অভিযোগও করেছেন।

বিজ্ঞাপন

দায়িত্বের শেষ দিকে বাইডেন ইউক্রেনকে শক্তিশালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেন, যা প্রায় ১৯০ মাইল বা ৩০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত আঘাত হানতে সক্ষম।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD