Logo

ইসরায়েলের বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ মার্চ, ২০২৬, ১১:২৪
ইসরায়েলের বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর
ছবি: সংগৃহীত

উত্তর ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ।

বিজ্ঞাপন

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (৩ মার্চ) ভোরে ড্রোন মোতায়েন করে ঘাঁটির রাডার সাইট ও নিয়ন্ত্রণ কক্ষ লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলার জবাব হিসেবেই এই আক্রমণ পরিচালনা করা হয়েছে বলে দাবি করেছে তারা।

বিজ্ঞাপন

এদিকে বাহরাইনে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, মঙ্গলবার সকালে বাহরাইনের শেখ ইসা এলাকায় একটি মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

এ ঘটনাগুলোর বিষয়ে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

বিজ্ঞাপন

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD