Logo

ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ মার্চ, ২০২৬, ১১:২৮
ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা
ছবি: সংগৃহীত

ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে ইরান। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৪টার দিকে তেহরান থেকে নতুন করে মিসাইল ছোড়া হয়।

বিজ্ঞাপন

ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। প্রতিবেদনে বলা হয়, গত সাত ঘণ্টার মধ্যে এই প্রথমবার ইরান থেকে মিসাইল ছোড়া হয়েছে।

এদিকে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত নাগরিকদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার জারি করা এক নির্দেশনায় দেশটির পররাষ্ট্র দপ্তর জানায়, ‘গুরুতর নিরাপত্তা ঝুঁকির’ কারণে বাণিজ্যিক ফ্লাইট ব্যবহার করে দ্রুত এলাকা ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

যেসব দেশের জন্য এ নির্দেশনা প্রযোজ্য সেগুলো হলো— বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল, পশ্চিম তীর ও গাজা (ফিলিস্তিন), জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD