Logo

হেজবুল্লাহ আত্মসমর্পণ করবে না: নেতা নাইম কাসেম

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৫ মার্চ, ২০২৬, ১৩:৪৩
হেজবুল্লাহ আত্মসমর্পণ করবে না: নেতা নাইম কাসেম
ছবি: সংগৃহীত

হেজবুল্লাহর নেতা নাইম কাসেম বলেছেন, ইরান-সমর্থিত সংগঠনটি ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ তীব্র হওয়া সত্ত্বেও “আত্মসমর্পণ করবে না।”

বিজ্ঞাপন

সোমবার আঞ্চলিক সংঘাত লেবাননে ছড়িয়ে পড়ার পর কাসেমের এটি প্রথম প্রকাশ্য ভাষণ। তিনি উল্লেখ করেন, হিজবুল্লাহ ২০২৪ সালের শেষের যুদ্ধবিরতির চুক্তি মেনে চলেছিল, তবে ইসরায়েল সেই চুক্তির কোনো শর্ত মানেনি।

টেলিভিশনে দেওয়া ভাষণে কাসেম বলেন, “আমরা কূটনৈতিক সমাধানে সম্মত হয়েছিলাম এবং এটিকে রাষ্ট্রের দায়িত্ব পালনের সুযোগ হিসেবে দেখেছিলাম। কিন্তু বারবার বলেছি—‘ধৈর্যেরও সীমা আছে’। আমাদের সিদ্ধান্ত হলো তাদের মোকাবিলা করা—চরমতম ত্যাগের বিনিময়ে, সীমার শেষ প্রান্ত পর্যন্তও এবং আমরা আত্মসমর্পণ করব না।”

বিজ্ঞাপন

সোমবার হিজবুল্লাহ রকেট ও ড্রোন ব্যবহার করে ইসরায়েলে হামলা চালায়। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।

ইসরায়েল এই হামলার প্রতিক্রিয়ায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে এবং দক্ষিণ লেবাননে সেনা মোতায়েন করেছে। পরিস্থিতির জেরে লাখো সাধারণ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD