Logo

বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী নিয়ে নতুন আলোচনা, বড় যুদ্ধের আশঙ্কা!

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ মার্চ, ২০২৬, ১৬:১৪
বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী নিয়ে নতুন আলোচনা, বড় যুদ্ধের আশঙ্কা!
ছবি: সংগৃহীত

বুলগেরিয়ার অন্ধ রহস্যময় ভবিষ্যৎদ্রষ্টা বাবা ভাঙ্গার বিভিন্ন ভবিষ্যদ্বাণী ঘিরে আবারও আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ২০২৬ সালকে ঘিরে তার করা কিছু ভবিষ্যদ্বাণী নতুন করে আলোচনায় এসেছে। সেখানে বলা হয়েছিল, ২০২৬ সালে বিশ্বের বিভিন্ন মহাদেশজুড়ে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে এবং এতে বৈশ্বিক শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন দেখা দিতে পারে।

বিজ্ঞাপন

ব্রিটিশ সংবাদমাধ্যম মিররের এক প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে বাড়তে থাকা উত্তেজনা, মধ্যপ্রাচ্যে সংঘাত বৃদ্ধি এবং ইউরোপ থেকে সাইপ্রাসে যুদ্ধজাহাজ পাঠানোর ঘটনাকে অনেকেই বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীর সঙ্গে মিলিয়ে দেখছেন।

‘বালকানের নস্ত্রাদামুস’ নামে পরিচিত বাবা ভাঙ্গা অতীতে প্রিন্সেস ডায়ানার মৃত্যুসহ বেশ কিছু ঘটনার পূর্বাভাস দিয়েছিলেন বলে দাবি করা হয়। যদিও ২০২৬ সাল নিয়ে তার ভবিষ্যদ্বাণীগুলোর সত্যতা এখনও যাচাই করা যায়নি।

বিজ্ঞাপন

বিভিন্ন ব্যাখ্যায় বলা হয়েছে, ২০২৬ সালে বিশ্বের বড় শক্তিগুলোর মধ্যে নতুন করে সংঘাতের সূচনা হতে পারে। সেই সংঘাত একাধিক মহাদেশে ছড়িয়ে পড়ে বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। একই সঙ্গে ধারণা করা হচ্ছে, চীন তাইওয়ানকে নিজেদের সঙ্গে যুক্ত করার চেষ্টা করতে পারে এবং যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যেও সরাসরি সংঘাতের সম্ভাবনা তৈরি হতে পারে।

শুধু সামরিক উত্তেজনাই নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও বড় ধরনের অস্থিরতার কথা বলা হয়েছে এসব ভবিষ্যদ্বাণীতে। কিছু ব্যাখ্যা অনুযায়ী, ২০২৬ সালে বিশ্ব বড় ধরনের অর্থনৈতিক মন্দা বা আর্থিক বিপর্যয়ের মুখে পড়তে পারে। এর ফলে বৈশ্বিক বাজারে ধস নামা, উচ্চ মূল্যস্ফীতি কিংবা বিভিন্ন দেশের মুদ্রার মান দ্রুত কমে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

প্রাকৃতিক দুর্যোগ নিয়েও সতর্ক করেছিলেন বাবা ভাঙ্গা। তার ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে, ২০২৬ সালে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প, সুনামি, টর্নেডো এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটতে পারে।

বিজ্ঞাপন

এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানুষের জীবন ও শিল্পক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনবে বলেও তিনি উল্লেখ করেছিলেন। এতে অনেকেই আশঙ্কা করছেন, ভবিষ্যতে মানুষের জীবনের বিভিন্ন ক্ষেত্রে এআইয়ের প্রভাব আরও বেড়ে যেতে পারে।

বাবা ভাঙ্গার আরেকটি বিতর্কিত ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছে, ২০২৬ সালের নভেম্বরে মানুষের সঙ্গে ভিনগ্রহের বুদ্ধিমান প্রাণীর প্রথম যোগাযোগ ঘটতে পারে। তার মতে, সে সময় একটি বড় মহাকাশযান পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD