Logo

ইরানের রাজধানী তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ মার্চ, ২০২৬, ১২:৩৮
ইরানের রাজধানী তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানে তেলের মজুত রাখার কয়েকটি ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর আকাশে বিশাল কালো ধোঁয়ার স্তূপ দেখা গেছে, যা শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।

বিজ্ঞাপন

ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছে, এটি জ্বালানি সংরক্ষণ ট্যাংকগুলোর ওপর পরিচালিত একটি ‘উল্লেখযোগ্য হামলা’। আইডিএফের দাবি, ইরানের শাসকগোষ্ঠী এসব ট্যাংক সামরিক কর্মকাণ্ড পরিচালনার জন্য সরাসরি ব্যবহার করে থাকে।

এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈরুতের একটি হোটেলে বিমান হামলায় অন্তত চারজন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন। এই হোটেলে দক্ষিণ লেবানন ও বৈরুতের দক্ষিণ উপশহর থেকে যুদ্ধের কারণে বাস্তুচ্যুত মানুষরা আশ্রয় নিয়েছিলেন।

বিজ্ঞাপন

ঘটনার পর নিরাপত্তা সংস্থাগুলো সতর্ক অবস্থায় রয়েছে। ভবিষ্যতে আরও হামলার আশঙ্কায় কিছু মানুষকে হোটেল ছাড়তে দেখা গেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD