Logo

এবার ইরানের সব নেতাকে হত্যার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ মার্চ, ২০২৬, ১৩:০৮
এবার ইরানের সব নেতাকে হত্যার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প
ছবি: সংগৃহীত

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাত ক্রমেই তীব্র রূপ নিয়েছে। আট দিন পার হলেও যুদ্ধ থামার কোনও লক্ষণ দেখা যায়নি; উল্টো দুই পক্ষই হামলার মাত্রা বৃদ্ধি করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়ে প্রত্যাখ্যাত হওয়ার পর আরও আগ্রাসী হয়ে উঠেছেন। তিনি ঘোষণা দিয়েছেন, যেকোনো সমঝোতার সুযোগ নেই, বরং হামলা আরও বাড়ানো হবে।

বিজ্ঞাপন

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সংঘাতের অষ্টম দিন শনিবার (৭ মার্চ) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন ট্রাম্প, “ইরানের সঙ্গে আলোচনায় আমি আগ্রহী নই। যুদ্ধ তখনই শেষ হবে, যখন তেহরানের কার্যকর কোনো সেনাবাহিনী থাকবে না বা কোনো নেতৃত্ব অবশিষ্ট থাকবে না।”

তিনি আরও বলেন, “যদি ইরানের সম্ভাব্য সব নেতা নিহত হন এবং দেশটির সামরিক শক্তি ধ্বংস হয়, তখন আলোচনার প্রশ্নই আর থাকবে না। এমনও হতে পারে যে ‘আমরা আত্মসমর্পণ করছি’—এটা বলার মতো কেউ বেঁচে থাকবে না।”

বিজ্ঞাপন

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানান এবং বলেন, পরবর্তী নেতা নির্বাচনের সঙ্গে যুক্তরাষ্ট্র যুক্ত থাকবে। কোনো আলোচনার বাইরে নতুন নেতা নির্বাচিত হলে তা গ্রহণযোগ্য হবে না।

এই বার্তার পরই ইরানের প্রেসিডেন্ট ঘোষণা করেন, “ইরান কখনও আত্মসমর্পণ করবে না।”

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর সামরিক অভিযান শুরু করে। প্রথম আঘাতেই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবার এবং সেনাবাহিনীর কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হন। জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলসহ মধ্যপ্রাচ্যের মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। নয়দিন ধরে চলমান এই পাল্টা হামলা পুরো অঞ্চলে যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে।

বিজ্ঞাপন

মার্কিন প্রেসিডেন্টের নতুন হুমকির পরই ইরান আরও সতর্ক হয়ে নতুন মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছে। দেশটির শীর্ষ কর্মকর্তাদের মতে, যুক্তরাষ্ট্র সরাসরি ইরানি জনগণের বিরুদ্ধে হুমকি দিচ্ছে, তাই ইরান এখন পর্যন্ত লক্ষ্যবস্তু তালিকায় না থাকা মার্কিন অঞ্চল, বাহিনী ও সহযোগী প্রতিষ্ঠানগুলোও অন্তর্ভুক্ত করে হামলা চালাবে।

এ সময় সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র স্থাপনাগুলো লক্ষ্য করে নতুন দফায় হামলা চালিয়েছে ইরান। এছাড়া প্রথমবারের মতো হাইপারসনিক মিসাইল ব্যবহার করার ঘোষণা দিয়েছে দেশটি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD