ইরান যুদ্ধের মেয়াদ নিয়ে নতুন বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল চলমান সংঘাতের মেয়াদ নিয়ে নতুন বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, এই যুদ্ধে কতদিন সময় লাগবে তা মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
বিজ্ঞাপন
গত রোববার তিনি টেলিফোনে মার্কিন সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমার মনে হচ্ছে, এটি ইসরায়েলের সঙ্গে আমাদের পারস্পরিক সমঝোতার ওপর নির্ভর করছে। আমরা নিয়মিত আলোচনা করছি; তবে চূড়ান্ত সিদ্ধান্ত আমি নিজে সঠিক সময়ে নেব। সব বিষয় বিবেচনায় আনা হবে।”
এর আগে ৩ মার্চ ট্রাম্প উল্লেখ করেছিলেন, আগামী চার সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু একদিন পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, এই সংঘাত ৬ থেকে ৮ সপ্তাহ পর্যন্ত চলতে পারে।
বিজ্ঞাপন
ইরানের পরমাণু প্রকল্প নিয়ে ৬ থেকে ২৭ ফেব্রুয়ারি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ২১ দিন ধরে সংলাপ চলে। তবে কোনো সমঝোতা চুক্তি ছাড়াই ২৭ ফেব্রুয়ারি সেই সংলাপ শেষ হয়।
পরবর্তী দিন, ২৮ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ‘অপারেশন এপিক ফিউরি’ নামে ইরানে অভিযান শুরু করে। একই সঙ্গে ইসরায়েলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান চালায়।
এরপর ইরান প্রতিক্রিয়া স্বরূপ মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাঘাঁটি, সৌদি তেল স্থাপন ও দূতাবাস লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। গত ১০ দিন ধরে এসব হামলা অব্যাহত রয়েছে।








